• শুক্র. এপ্রি ৩, ২০২৬

অরুণাচল থেকে উদ্ধার ৪৫ শ্রমিক, স্বস্তিতে পরিবার ।ঊনকোটি জেলা পুলিশের অভিযানে সফল উদ্ধার

Bywebinfoadmin

ডিসে ৩০, ২০২৫
Oplus_16908288

২৩ তারিখে কৈলাসহর থানায় দায়ের হওয়া ২৪ জন শ্রমিকের নিখোঁজ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে বড়সড় সাফল্য পেল প্রশাসন। অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ থাকা ওই ২৪ জন শ্রমিকসহ আরও ২১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ফলে মোট উদ্ধার হওয়া শ্রমিকের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে।
ঊনকোটি জেলা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের যৌথ তৎপরতায় এই উদ্ধার অভিযান সফল হয়। উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে ঊনকোটি জেলা ও উত্তর ত্রিপুরা জেলার একাধিক শ্রমিক রয়েছেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় পরিবারগুলির মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল। প্রিয়জনদের কোনও খোঁজ না পেয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন পরিবারের সদস্যরা। তবে শ্রমিকদের নিরাপদে উদ্ধারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁদের পরিজনরা।
এই প্রসঙ্গে ঊনকোটি জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর জানান, নিখোঁজ শ্রমিকদের সন্ধানে একাধিক দিক থেকে তদন্ত চালানো হয়। অরুণাচল প্রদেশের প্রশাসন ও পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ফলেই শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং ধাপে ধাপে তাঁদের নিজ নিজ বাড়ি ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে এই নিখোঁজ হওয়ার ঘটনার পেছনে কোনও চক্র বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত সম্পূর্ণ হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
এই সফল উদ্ধার অভিযানে প্রশাসনের ভূমিকা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।২৩ তারিখে কৈলাসহর থানায় দায়ের হওয়া ২৪ জন শ্রমিকের নিখোঁজ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে বড়সড় সাফল্য পেল প্রশাসন। অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ থাকা ওই ২৪ জন শ্রমিকসহ আরও ২১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ফলে মোট উদ্ধার হওয়া শ্রমিকের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে।
ঊনকোটি জেলা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের যৌথ তৎপরতায় এই উদ্ধার অভিযান সফল হয়। উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে ঊনকোটি জেলা ও উত্তর ত্রিপুরা জেলার একাধিক শ্রমিক রয়েছেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় পরিবারগুলির মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল। প্রিয়জনদের কোনও খোঁজ না পেয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন পরিবারের সদস্যরা। তবে শ্রমিকদের নিরাপদে উদ্ধারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁদের পরিজনরা।
এই প্রসঙ্গে ঊনকোটি জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর জানান, নিখোঁজ শ্রমিকদের সন্ধানে একাধিক দিক থেকে তদন্ত চালানো হয়। অরুণাচল প্রদেশের প্রশাসন ও পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ফলেই শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং ধাপে ধাপে তাঁদের নিজ নিজ বাড়ি ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে এই নিখোঁজ হওয়ার ঘটনার পেছনে কোনও চক্র বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত সম্পূর্ণ হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
এই সফল উদ্ধার অভিযানে প্রশাসনের ভূমিকা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
এক নজরে
রাশিফল
টেন্ডার
ভিডিও