• শুক্র. এপ্রি ৩, ২০২৬

কনকপুরে ১১ হাজার ভোল্টের লাইনে লরি, মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড

Bywebinfoadmin

ডিসে ২৯, ২০২৫

কৈলাসহর শহরের কনকপুর এলাকায় মঙ্গলবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কনকপুর মসজিদ সংলগ্ন দিঘিরপার এলাকায় একটি ১২ চাকার মালবোঝাই লরি হঠাৎই ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতার বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসতেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় লরিটিতে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লরিটি নুরপুর থেকে কৈলাসহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গ্রামীণ ও সংকীর্ণ রাস্তায় ঢুকে পড়ে ভারী ওই লরি। এলাকায় ঝুলে থাকা উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের সঙ্গে লরির উপরের অংশের সংঘর্ষ হতেই বিকট শব্দের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে।আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক পরিস্থিতি বুঝে দ্রুত লরি থেকে লাফ দিয়ে নেমে পড়েন। তার এই তৎপরতার ফলেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। মুহূর্তের মধ্যেই লরিটি সম্পূর্ণভাবে আগুনে জ্বলে ওঠে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন এবং কৈলাসহর থানার পুলিশ। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়।এই ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও লরিটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে এত নিচুতে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন ঝুলে ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
এক নজরে
রাশিফল
টেন্ডার
ভিডিও