• শুক্র. এপ্রি ৩, ২০২৬

শিক্ষায় নতুন মাত্রা: আমবাসা ইংলিশ মিডিয়াম স্কুলে সারাদিনব্যাপী ব্যাগলেস ডে

Bywebinfoadmin

ডিসে ২৭, ২০২৫

আমবাসা ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে জাতীয় শিক্ষা নীতি—এনইপি ২০২০-এর নির্দেশিকা অনুযায়ী ব্যাগলেস ডে উদযাপন করা হলো। এনইপি ২০২০ অনুযায়ী শিক্ষার্থীদের বইয়ের চাপ কমিয়ে বাস্তবভিত্তিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে বছরে অন্তত ১০ দিন ব্যাগলেস ডে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আজ স্কুল প্রাঙ্গণে ব্যতিক্রমী এই শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই দিনে ছাত্রছাত্রীরা ব্যাগ ছাড়াই বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠ্যপুস্তকের বাইরে নানা সৃজনশীল ও ব্যবহারিক কার্যকলাপে অংশ নেয়। স্কুলের প্রিন্সিপাল মন্দিরা দেববর্মার নির্দেশনায় শিক্ষক স্বপন নমঃ এর তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের মোট ছয়টি গ্রুপে ভাগ করা হয়।
প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা আমবাসা চিত সুন্দরবনে শিক্ষামূলক ভ্রমণে অংশ নিয়ে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করে। ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা নাটক ও রোল প্লে উপস্থাপনার মাধ্যমে সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার পাঠ গ্রহণ করে। অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা ব্যাডমিন্টন ও ক্রিকেট খেলায় অংশ নিয়ে শারীরিক বিকাশ ও দলগত চেতনা গড়ে তোলে।
নবম শ্রেণির ছাত্রছাত্রীরা আমবাসা বাজারে গিয়ে ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করে এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে ১০০টি সাবান বিতরণ করে। একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ছবি আঁকার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রকাশ ঘটায়।
সারাদিনব্যাপী এই ব্যাগলেস ডে কর্মসূচিতে ছাত্রছাত্রীদের মুখে ছিল আনন্দের ঝলক। বইয়ের গণ্ডির বাইরে হাতে-কলমে শেখার এই অভিজ্ঞতা তাদের কাছে হয়ে ওঠে নতুন, সুন্দর ও স্মরণীয়। শিক্ষক ও অভিভাবকদের মতে, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আমবাসা ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে জাতীয় শিক্ষা নীতি—এনইপি ২০২০-এর নির্দেশিকা অনুযায়ী ব্যাগলেস ডে উদযাপন করা হলো। এনইপি ২০২০ অনুযায়ী শিক্ষার্থীদের বইয়ের চাপ কমিয়ে বাস্তবভিত্তিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে বছরে অন্তত ১০ দিন ব্যাগলেস ডে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আজ স্কুল প্রাঙ্গণে ব্যতিক্রমী এই শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই দিনে ছাত্রছাত্রীরা ব্যাগ ছাড়াই বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠ্যপুস্তকের বাইরে নানা সৃজনশীল ও ব্যবহারিক কার্যকলাপে অংশ নেয়। স্কুলের প্রিন্সিপাল মন্দিরা দেববর্মার নির্দেশনায় শিক্ষক স্বপন নমঃ এর তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের মোট ছয়টি গ্রুপে ভাগ করা হয়।
প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা আমবাসা চিত সুন্দরবনে শিক্ষামূলক ভ্রমণে অংশ নিয়ে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করে। ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা নাটক ও রোল প্লে উপস্থাপনার মাধ্যমে সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার পাঠ গ্রহণ করে। অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা ব্যাডমিন্টন ও ক্রিকেট খেলায় অংশ নিয়ে শারীরিক বিকাশ ও দলগত চেতনা গড়ে তোলে।
নবম শ্রেণির ছাত্রছাত্রীরা আমবাসা বাজারে গিয়ে ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করে এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে ১০০টি সাবান বিতরণ করে। একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ছবি আঁকার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রকাশ ঘটায়।
সারাদিনব্যাপী এই ব্যাগলেস ডে কর্মসূচিতে ছাত্রছাত্রীদের মুখে ছিল আনন্দের ঝলক। বইয়ের গণ্ডির বাইরে হাতে-কলমে শেখার এই অভিজ্ঞতা তাদের কাছে হয়ে ওঠে নতুন, সুন্দর ও স্মরণীয়। শিক্ষক ও অভিভাবকদের মতে, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
এক নজরে
রাশিফল
টেন্ডার
ভিডিও