• মঙ্গল. জুন ৯, ২০২৬

দীর্ঘদিনের বঞ্চনা, অনিশ্চিত চাকরি এবং অপ্রতুল বেতনের প্রতিবাদে এবার সরব হলেন এম জি এন আর ইজি এ কর্মীরা!

Bywebinfoadmin

মে ৮, ২০২৬

শুক্রবার ৮ মে : “অল ত্রিপুরা এমজিএনআরইজিএ এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (RAM SEWA/ATMEWA)”–এর পক্ষ থেকে তেলিয়ামুড়া আর ডি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিপ্লব আচার্য এর নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০০৭ সাল থেকে এমজিএনআরইজিএ প্রকল্পের অধীনে বহু কর্মী নিষ্ঠার সঙ্গে কাজ করে চললেও আজও তাঁরা স্থায়ী চাকরির স্বীকৃতি পাননি। বর্তমান বেতন কাঠামো ও আর্থিক অবস্থার কারণে কর্মীদের সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ ওঠে।স্মারকলিপিতে কর্মীদের দাবি, একই পদে কাজ করেও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হতে হচ্ছে তাঁদের। বিশেষ করে ২০১২ সালের ২৬ ডিসেম্বর প্রকাশিত সরকারি স্মারকের পর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতন বিভাজন হওয়ায় বহু কর্মী ক্ষতিগ্রস্ত হন বলে সংগঠনের অভিযোগ।ডেপুটেশনে মূলত পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— সমস্ত এমজিএনআরইজিএ কর্মীদের চাকরি নিয়মিতকরণ, পঞ্চায়েত দফতরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা, অবসরের বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ এবং সরকারি কর্মচারীদের মতো ডিএ-সংক্রান্ত আর্থিক সুবিধা প্রদান।ডেপুটেশন চলাকালীন সংগঠনের সদস্যরা জানান, বছরের পর বছর মাঠপর্যায়ে কাজ করলেও তাঁদের জন্য নেই পর্যাপ্ত সামাজিক সুরক্ষা বা ভবিষ্যতের নিশ্চয়তা। ফলে দ্রুত সমস্যার সমাধান করে কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয় প্রশাসনের কাছে।এদিনের এই ডেপুটেশনকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। এখন প্রশাসন এই দাবিগুলির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
এক নজরে
রাশিফল
টেন্ডার
ভিডিও