সোনামুড়া, ৬ মে: গত ৫ এপ্রিল সোনামুড়া থানার অন্তর্গত রামপদপাড়ায় সংঘটিত এক মারপিটের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগেই এই মামলায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে, বুধবার ফের বড় সাফল্য পেল পুলিশ। তদন্তের অগ্রগতিতে আরও পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন—শ্রী কৃষ্ণ কুমার দেববর্মা (৫৩), শ্রী সত্য কুমার দেববর্মা (৪৮), শ্রী বিনয় দেববর্মা (৩৫), শ্রী প্রেম কুমার দেববর্মা (৪৩) এবং শ্রী শশী রায় দেববর্মা (৩২)। সকলেই সোনামুড়া থানার অন্তর্গত রামপদপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বুধবার মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
উল্লেখ্য, এপ্রিলের প্রথম সপ্তাহে সংঘটিত এই মারপিটের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখনই পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে আইনানুগ প্রক্রিয়া মেনে তদন্ত এগিয়ে চলেছে বলে জানিয়েছে প্রশাসন।
