• শনি. এপ্রি ৪, ২০২৬

ক্রিসমাস উপলক্ষে রাজ্যের সবচেয়ে বড় উৎসব, উৎসাহে মুখর মরিয়ম নগর

Bywebinfoadmin

ডিসে ২৫, ২০২৫

বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে আগরতলার মরিয়ম নগরেও উদযাপিত হলো পবিত্র ক্রিসমাস। এই উপলক্ষে গতকাল রাত থেকেই মরিয়ম নগরে শুরু হয় নানা ধর্মীয় ও আনন্দঘন অনুষ্ঠান। প্রার্থনা সভা, কেক কাটিং এবং বাজি-পটকা ফাটানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।ক্রিসমাস উপলক্ষে মরিয়ম নগর সেজে ওঠে আলোয় আলোয়। রঙিন লাইট, তারকাখচিত সাজসজ্জা ও গানের সুরে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। অনুষ্ঠানে অংশ নেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সকল বয়সের মানুষ। আনন্দ, উৎসাহ ও ভ্রাতৃত্ববোধে ভরে ওঠে চারপাশ।এই অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল বিভিন্ন ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ধর্ম ও বর্ণনির্বিশেষে সকলেই একত্রিত হয়ে যীশু খ্রীষ্টের জন্মদিন উদযাপন করেন। খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতিতে মরিয়ম নগর এক সম্প্রীতির মিলনক্ষেত্রে পরিণত হয়। সকলে একসঙ্গে প্রার্থনায় অংশ নেন এবং একে অপরকে শুভেচ্ছা জানান।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই ক্রিসমাস উপলক্ষে মরিয়ম নগরে রাজ্যের অন্যতম বৃহৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। বিপুল সংখ্যক মানুষের সমাগমে অনুষ্ঠানস্থল আনন্দময় ও উৎসবমুখর হয়ে ওঠে।যীশু খ্রীষ্টের শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা যেন সমাজের সর্বস্তরে পৌঁছে যায়—এই কামনাই উঠে আসে মরিয়ম নগরের ক্রিসমাস উৎসব থেকে। শান্তি ও সম্প্রীতির এই বার্তাকে সঙ্গে নিয়েই শেষ হয় এবছরের ক্রিসমাস উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
এক নজরে
রাশিফল
টেন্ডার
ভিডিও