• শনি. এপ্রি ৪, ২০২৬

৬০০ বিলিয়ন ডলারের মাইলফলকের মাঝেই আইনি জয় ইলন মাস্কের, আরও শক্ত শীর্ষ ধনীর আসন

Bywebinfoadmin

ডিসে ২৬, ২০২৫

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক আবারও ফিরে পেলেন বিলিয়ন ডলারের আর্থিক সুবিধা। ২০১৮ সালে টেসলার সঙ্গে করা তার বহুল আলোচিত পারিশ্রমিক চুক্তির আওতায় পাওয়া স্টক অপশনগুলো পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। এর আগে গত বছর নিম্ন আদালত এই চুক্তি বাতিল করে দিয়েছিল।২০২৪ সালে ডেলাওয়্যারের এক বিচারক মাস্কের বেতন প্যাকেজকে ‘অবিশ্বাস্য’ আখ্যা দিয়ে টেসলার পরিচালনা পর্ষদের তদারকি ও স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিলেন। ওই রায়ে বলা হয়েছিল, পরিচালনা পর্ষদ মাস্কের স্বার্থরক্ষায় যথাযথ ভূমিকা পালন করেনি। তবে সর্বোচ্চ আদালত সর্বশেষ রায়ে জানায়, নিম্ন আদালতের ওই সিদ্ধান্ত ছিল অনুচিত এবং এতে ইলন মাস্কের প্রতি অন্যায্য আচরণ করা হয়েছে।এই রায় এমন এক সময়ে এলো, যখন চলতি সপ্তাহেই ইলন মাস্ক ইতিহাস সৃষ্টি করে প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের সম্পদ অতিক্রম করেন। তার বিপুল সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। বিশেষ করে স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে—এমন গুঞ্জনে বিনিয়োগ মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছরের নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য নতুন একটি পারিশ্রমিক কাঠামো অনুমোদন দেন, যার সম্ভাব্য মূল্য সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, টেসলার ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত উদ্ভাবনের সঙ্গেই এই পারিশ্রমিক কাঠামো যুক্ত।সর্বশেষ এই আর্থিক উল্লম্ফনের ফলে গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের চেয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলার এগিয়ে গিয়ে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করলেন ইলন মাস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
এক নজরে
রাশিফল
টেন্ডার
ভিডিও